শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে খাদ্য সহায়তার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
/ ৩০ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ৮:৪৭ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষজন সরকারি খাদ্য সহায়তা না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) সকালে দেড় ঘণ্টাব্যাপী বিক্ষুব্ধ শত শত নারী-পুরুষ টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে ঘাটাইলের পোড়াবাড়ি নামক স্থানে মহা সড়কে বিক্ষোভ করেন।
পথচারী জাহিদ হাসান, স্থানীয় তরুন মাজেদ সহ অনেকে জানান, বিক্ষোভকারীরা তাদের অসহায়ত্বের কথা উল্লেখ করে দ্রত ত্রাণ সহায়তার দাবি জানান। খবর পেয়ে থানা পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে।

বিক্ষোভেকারীরা জানান, করোনাভাইরাস থেকে বাঁচতে কাজকর্ম ছেড়ে তারা বসে আছেন। তাদের ঘরে খাবার শেষ হয়ে গেছে। তারা অভিযোগ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো খোঁজ রাখছেন না। তাই ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের প্রায় ৭/৮টি গ্রামের অসহায়, দরিদ্র ও অনাহারি তিন শতাধিক নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের অভিযোগ আজ পর্যন্ত আমরা এক মুঠো সরকারি খাদ্য সহায়াতা পাইনি। রোজার মাসে ছোট ছোট বাচ্চা ও বৃদ্ধাদের নিয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছি বলে তারা জানান।
এ সময় মহাসড়ক অবরোধের সংবাদ শুনে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আলম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন। তাদের দ্রততম সময়ে খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page