শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জের এক যুবককে পিটিয়ে আহত
/ ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ১০:৪৪ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধি ঃটাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. কাইয়ুম নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

এছাড়াও তার বসতবাড়িতে হামলা করে লুটপাটও করার অভিযোগ রয়েছে। গত ২১ এপ্রিল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বিয়ারা গ্রামে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় কাইয়ুমের স্ত্রী মোসা. এলিজা খাতুন বাদি হয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন। মামলার কাইয়ুমের চাচি লাইলী বেগম, চাচাতো বোন সানজিদা জাহানসহ ৯ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করা হয়েছে। মামলার পর আতঙ্কে দিন পার করছে ভুক্তভোগি পরিবারের সদস্যরা। মামলার অভিযুক্ত আসামীরা হচ্ছে, বেলদহ গ্রামের মৃত মো. আব্দুল গফুর খানের ছেলে মো. ইকবাল খান (৪৫), মৃত আব্দুর রশিদের ছেলে সাব্বির (২৫), আব্দুর রহিমের ছেলে মো. কামাল হোসেন (২৪), দত্ত গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. জাহিদ (২৩), মো. শিপু মিয়ার ছেলে মো. শাকিল, মো. লাভলুর ছেলে রাকি (২০), বিয়ারা গ্রামের মৃত চান মাহমুদ মন্ডলের ছেলে মো. আলম (৩৫), মো. শহীদুল ইসলামের স্ত্রী লাইলী বেগম (৩৫), মেয়ে সানজিদা জাহান (১৮)। মামলা ও আহত কাইয়ুম জানান, জমি সংক্রান্ত জের ধরে দীর্ঘদিন যাবত তার চাচা কুয়েত প্রবাসী শহিদুল ইসলামের সাথে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় শহিদুল ইসলামের স্ত্রী লাইলী বেগম টাকার বিনিময়ে সন্ত্রাসী ভাড়া করে গত বছরও কাইয়ুমদের উপরে হামলা করে বেধরক মারধর করে। তারই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল বুধবার শহীদুল ইসলামের স্ত্রী লাইলী বেগম ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে কাইয়ুমদের উপর হামলা করে তাদের ঘর ভাংচুর করে। কাইয়ুম ও তার স্ত্রী বাধা প্রয়োগ করে তাদের উপর হামলা শুরু করে। তাদের বেধরক মারধর করে। এ ছাড়াও তাদের ঘরের আসবাবপত্র ভাংচুর, টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে তারা। পরে তাদের আত্মচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। কাইয়ুমের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নসহ তার বাম পা ভেঙ্গে গিয়েছে। বর্তমানে কাইয়ুম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কাইয়ুমের স্ত্রী বাদি হয়ে ২২ এপ্রিল ঘাটাইল থানায় মামলা দায়ের করেন।

কাইয়ুম বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার চাচী লাইলী বেগম সন্ত্রাসী ভাড়া করে আমাদের মাঝে মাঝেই মারধর করে। প্রতিবাদ করলে আরো বেশি মারধর করে। ইকবাল হোসেন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তারা আমার পা ভেঙ্গে দিয়েছে। কিভাবে চলবো তা ভেবে পাচ্ছি না। মামলা করার পরও আতঙ্কের মধ্যে দিন পার করছি। এ ঘটনায় আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’যুক্ত ইকবাল হোসেন বলেন, ‘ওই দিন তাদের বাড়িতে কোন মারামারি ঘটনা ঘটেনি। আমাদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া হয়েছে।’

ঘাটাইল থানার এসআই মতিউর রহমান বলেন, ‘মামলার পর অভিযান চালিয়ে এক আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page