শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা
/ ৩৬ Time View
Update : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১, ১১:৪০ পূর্বাহ্ন

লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে নেশা জাতীয় নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের দায়ে দুই ঔষধ ব্যবসায়ীর মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, টাপেন্টাডল মূলত ব্যথানাশক ট্যাবলেট। পেন্টাডল, ট্যাপেন্টা ইত্যাদি নামে এটি বাজারজাত করে আসছে বিভিন্ন ওষুধ কোম্পানি। কিন্তু মাদকাসক্তরা এটিকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করছে। হেরোইন ও ইয়াবার দাম বেশি হওয়ায় স্বল্পমূল্যের এ ট্যাবলেটই বেছে নিয়েছে তারা। ঘাটাইলে এ ‘নেশার’ ট্যাবলেট বিক্রি হচ্ছে অবাধে।মঙ্গলবার (৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল পৌর সদর এলাকার লোনা মেডিকেল হল ও দেওয়ান রায়হান মেডিকেল হলে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। এ সময় নেশা জাতীয় নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেট বিক্রির দায়ে লোনা মেডিকেল হলের মালিক দক্ষিণপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে রাসেলকে এক লাখ টাকা এবং দেওয়ান রায়হান মেডিকেল হলের মালিক দক্ষিণপাড়া এলাকার উসমান গণির ছেলে রায়হানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নেশা জাতীয় নিষিদ্ধ পেন্টাডল ওষুধ বিক্রির দায়ে লোনা ও দেওয়ান রায়হান মেডিকেল হলের মালিক্তকে প্রাথমিক সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে নেশা জাতীয় নিষিদ্ধ ঔষধ পাওয়া গেলে তাদের কারাদণ্ড সহ ব্যবসা প্রতিষ্ঠান সীলগালা করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page