নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিবেশীর কুড়ালের আঘাতে ইউছুব আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার ঘাটাইল ইউনিয়নের মজমপুর-বাইচাইল রাস্তার সংস্কার কাজ করছিলেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম। সোমবার বিকালে রাস্তার মাটি কাটা নিয়ে মজমপুর গ্রামে ইউছুব আলীর সাথে প্রতিবেশী আনোয়ার হোসেন, মজিবর ও মোস্তফা এবং তার স্ত্রী রেশমার সাথে মাটি কাটা নিয়ে ঝগড়া বাধে। কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন পেছন দিক থেকে ইউছুব আলীকে আঘাত করলে সে মারাত্মক আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয় আরো ৪ জন।ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা দায়েরের প্রস্তুতি ও ঘটনার প্রাথমিক তদন্ত কাজ চলছে। লাঠি বা অন্য কিছুর আঘাতে তার মৃত্যু হতে পারে।


