ঘাটাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনুর্ধ্ব-১৭ (বালক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

শনিবার (২৯মে) সকাল সরকারি জি.বি.জি কলেজ মাঠে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু। উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, সরকারি জি.বি.জি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শরিফ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন শাহিন, যুবলীগ নেতা সুজন তালুকদার প্রমুখ। খেলায় মোট ১৫ টি দল অংশ নিচ্ছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


