শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
/ ৫৮ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০১৯, ৭:১০ অপরাহ্ন


আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । ২৩ জুন রোববার এ উপলক্ষ্যে দিনব্যাপি উপজেলা আওয়ামীলীগ র‌্যালি, কেক কাটা,দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
বনাঢ্য র‌্যালি শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান, জেলা পরিষদের সদস্য এ্যাডঃ শাহেনশাহ্ সিদ্দিকী (মিন্টু), সাবেক যুগ্ম সম্পাদক ও জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজদ, আওয়ালীগ নেতা মোতালিব হোসেন, আনেহলা ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার প্রমূখ। র‌্যালি ও আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ, ছাত্রলীগ যুবলীগ, শ্রমিকলীগ ও মুক্তিযোদ্ধাসহ দলের অঙ্গসংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে দলের প্রবীন ১৯ জন নেতাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page