শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে বিদ্যুতের খুঁটি ভেঙে সিমেন্ট ভর্তি ট্রাক খাদে আহত-২
/ ৪৫ Time View
Update : সোমবার, ১৪ মার্চ, ২০২২, ১:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের খুঁটি ভেঙে একটি সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক ও চালকের সহকারী।

সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাকুটিয়া মাতালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার এসআই মতিউর রহমান জানান, তাৎক্ষণিকভাবে আহত দুইজনের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। সিমেন্ট ভর্তি ট্রাকটি মধুপুর যাচ্ছিল। পাকুটিয়া মাতালবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মধুপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে ও ট্রাক উদ্ধারের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page