ঘাটাইল প্রতিনিধি , দৈনিক ‘ঢাকাটাইমস’, অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাটাইমস২৪ডটকম’ ও সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনকে চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ঘাটাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১১টায় ঘাটাইল প্রেসক্লাবের উদ্যোগে ঢাকাটাইমস-এর ঘাটাইল প্রতিনিধি রেজাউল করিম খান রাজু”র পরিচালনায় ঘাটাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-ঘাটাইল প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম (কালের কণ্ঠ), সহ -সভাপতি খান ফজলুর রহমান (দৈনিক যুগান্তর), সাধারণ সম্পাদক মো.নুরুজ্জামান মিঞা (দৈনিক ইত্তেফাক) , সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ দিনকাল) ,যুগ্ন সম্পাদক আব্দুল লতিফ ( দৈনিক আমার সংবাদ), অর্থ সম্পাদক মো.মাসুম মিয়া (দৈনিক সমকাল),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন সোহেল (দৈনিক জনতা), খাইরুল ইসলাম(বাং লাদেশ টুডে) প্রমুখ। মানববন্ধন শেষে প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


