শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী হায়দার তালুকদার জনসমর্থনে জরিপে এগিয়ে
/ ৩৩ Time View
Update : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৫:২২ অপরাহ্ন

আ: রশিদ তালুকদার:
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ চতুর্থ ধাপের ঘোষিত ২৬ ডিসেম্বর ২০২১ নির্বাচনে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ৪নং লোকের পাড়া ইউনিয়ন পরিষদের ৫জন চেয়ারম্যান প্রার্থী প্রচার-প্রচারনায় নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে বিভিন্ন কৌশলে ভোট প্রার্থণা করছেন।


প্রার্থীরা হচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মোঃ শরিফ হোসেন, আ’লীগ সমর্থিত বিদ্রোহী প্রার্থী মোঃ জহিরুল ইসলাম বাবু প্রতীক চশমা, আ’লীগ বিদ্রোহী প্রার্থী মোঃ শহিদুল হক মিলন প্রতীক আনারস, আ’লীগ বিদ্রোহী প্রার্থী মোঃ শাহ আলম সরকার প্রতীক ঘোড়া এবং বিএনপি সমর্থিত একক প্রার্থী টাঙ্গাইল জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী তালুকদার প্রতীক মটর সাইকেল। সকল প্রার্থী নিজ নিজ প্রতীক নিয়ে প্রচার-প্রচারনায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থণা করছেন।
এলাকার বিভিন্ন সূত্রে জানাগেছে, নৌকা প্রতীক সহ ইউনিয়নের পাচটিকড়ী একই গ্রামের তিন প্রার্থী অপরদিকে আ’লীগ সমর্থীত আথাইল শিমুল গ্রামের এক প্রার্থী সহ ৪জন প্রার্থী থাকায় বিজয়ী না হওয়ার সম্ভাবনা। অপরদিকে বিএনপি সমর্থীত বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী তালুকদার প্রতীক মটর সাইকেল তিনি একক প্রার্থী, বিশাল ভোট এড়িয়া ও বিএনপির ভোটারদের ভোট সমর্থনে জনজরিপে অন্যান্য প্রার্থীর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে জানাগেছে।
এ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার ভোটারা জানান, আ’লীগের নৌকা প্রতীকসহ বিদ্রোহী প্রার্থী নিয়ে ৪জন প্রার্থী হওয়ায় বিএনপি সমর্থীত প্রার্থী জনপ্রিয় বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী তালুকদার আসন্ন ২৬ ডিসেম্বর নির্বাচনে সঠিক ভোট হলে বেশী ভোটে বিজয়ী হবে বলে জানান। বিএনপির নেতা আ খ ম মাসুদ, লোকের পাড়া ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন তালুকদার সাধারণ সম্পাদক মোঃ আজম খান সহ অনেক নেতা কর্মী জানান, সুন্দর সুষ্ঠ ভোট হলে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদার মটর সাইকেল প্রতীক প্রচুর ভোটে বিজয়ী হবেন। এদিকে আ’লীগ সমর্থীত বিভিন্ন নেতা কর্মীরা নৌকা প্রতীক সহ বিদ্রোহী প্রার্থীরা হেরে যাওয়ার হতাশায় রয়েছেন। তারা বলছেন, শুধু মাত্র নৌকা প্রতীকের একজন প্রার্থী থাকলে বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকত।
বিএনপির সমর্থীত চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী তালুকদার জানান, সঠিক ও অবাদ নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিজয়ী হব। সঠিক ভোটের জন্য আমি প্রশাসন, মিডিয়া ও নির্বাচনী দায়িত্বে থাকা সকলের সহযোগীতা কামনা করছি। আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে ইউনিয়ন বাসীর দল মত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি বিজয়ী হলে ইউনিয়ন পরিষদের সকল দায়িত্ব ন্যায় নিষ্ঠার সাথে পালন করে জনগণের সেবায় নিযুক্ত থাকিব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page