শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে সিডিপির উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত
/ ৭৬ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯, ৬:৫০ অপরাহ্ন


আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:
ঘাটাইলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ১৯৯৪ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি। ইউনেসকো এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘ইয়াং টিচার্স: ফিউচার অফ প্রফেশনস’। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।

বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (৬ অক্টেবর) বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীল আলমের সভাপতিত্বে গুডনেইবারস সিডিপি প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন,গুড নেইবারস একাডেমী স্কুলের কাউন্সিলের সভাপতি মো.নজরুল ইসলাম,প্রধান শিক্ষিকা মোসা.হোসনে আরা পারভীন সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এর আগে গুডনেইবারস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শালিয়াজানী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।

আপনার মতামত লিখুন :

One response to “ঘাটাইলে সিডিপির উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত”

  1. […] নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দশানি বকশিয়া গ্রামে ৪ মাস ১১ […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page