ঘাটাইলে সৎ মেয়েকে ধর্ষণ মামলার আসামী হাবিবুর রহমান হবি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে ধর্ষক হবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার( ১ নভেম্বর ) টাঙ্গাইল শহর থেকে ধর্ষক হবিবুর রহমানকে(৫৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হবিবুর রহমান(হবি) কালিহাতি উপজেলার সালেংকা গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই হবি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল টাঙ্গাইল শহর থেকে ধর্ষক হবিবুর রহমান ওরফে হবিকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


