লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে লোকেরপাড়া কেন্দ্রীয় কবরস্থানের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৭ জানুয়ারি) বাদ আসর হইতে কবরস্থানের উন্নয়নকল্পে লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসা মাঠে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও: মো.বখতিয়ার খান।ভূঞাপুর বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার ও লোকেরপাড়া কেন্দ্রীয় কবরস্থানের কোষাধক্ষ মাও: মো. মাজহারুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন,টঙ্গী সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও বাংলাদেশ জম্ঈতে আহলে হাদিসের সহ-সভাপতি অধ্যাপক ড. আহমাদুল্লাহ্ ত্রিশালী।এ সময় আরো ওয়াজ করেন, বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মাও: আব্দুল বারি তালুকদার,সিংগুরিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মাও: মো. গোলাম মাওলা পাঠান, লোকেরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব,হাফেজ মাও: তাওহিদ বিন হেদায়েতুল্লাহ্, ভূঞাপুর ফাযিল মাদরাসার সহকারি শিক্ষক মাও:ফজলুর রহমান তালুকদার বিদ্যুৎ ও হাফেজ মাওলানা খাইরুল ইসলাম।কবরস্থানের উন্নয়ন বিষয়ক বক্তব্য রাখেন কবরস্থানের উপদেষ্ঠা এডভোকেট বেলায়েত হোসেন কাপাশ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোকেরপাড়া কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তালুকদার,সহ-সভাপতি মো. লিয়াকত আলী ভূঞা,সাংবাদিক আ:রশিদ তালুকদার,সাধারন সম্পাদক,আলহাজ্ব রফিকুল ইসলাম তালুকদার,যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম তারা,সাংবাদিক ইব্রাহীম ভূইয়া, লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসা সহকারি শিক্ষক মো.হারুন অর রশিদ, অব:আর আই মো.আলহাজ্ব হারুন অর রশিদ খান,আওয়ামীলীগ নেতা আব্দুল্লা আল হাকাম ভুট্রেুা,ইমরান হোসেন তালুকদার,খ:মো.বাবুল,বোরহান তালুকদার ও আনোয়ার হোসেন তালুকদার প্রমূখ।এছাড়াও অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলে অংশ নেয়।


