লোকাল নিউজ ডেস্কঃ জটিল রোগে আক্রান্ত অাব্দুল করিম তরফদার (৪৫) সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের দশানি বকশিয়া গ্রামে বাস করেন। বিরল এই রোগের হাত ও পায়ের আঙ্গুল ক্ষয় হয়ে যাচ্ছে করিম তরফদারের।

পরম কাছের লোক স্ত্রী-সন্তান চলে গিয়েছে তাকে একা ফেলে। কোন কাজ করতে পারেন না। একমাত্র ভাই গরীব কৃষক। সেই ভাইয়ের সংসারে থেকে কোনক্রমে খেয়েপড়ে বেচে আছেন। একটা প্রতিবন্ধী ভাতা কার্ড আছে। তাতে তার প্রয়োজনীয় চিকিৎসা করা সম্ভব হয়না।বিরলতম এই রোগের সঠিক চিকিৎসা না পেলে হাত-পাসহ পুরো দেহ সংক্রমিত হয়ে ভয়াবহ আকার ধারণ করতে পারে। আবার, সুচিকিৎসা পেলে হয়তো স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন বিরল ব্যাধিতে আক্রান্ত অসহায় করিম তরফদার। সঠিক চিকিৎসার মাধ্যমে একটা সুন্দর স্বাভাবিক জীবন ফিরে পেতে তিনি প্রশাসন,জনপ্রতিনিধি,সমাজের বিত্তবান ও স্বচ্ছল সহৃদয়বান ব্যক্তিদের সহযোগীতা কামনা করছেন।


