শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
জমে উঠেছে ভূঞাপুর গোবিন্দাসী বাজার বণিক সমিতির নির্বাচন
/ ৩৪ Time View
Update : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ৬:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: শেষ সময়ে জমে উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজার বণিক সমিতির নির্বাচন। নির্বাচনের প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী হাওয়া বইছে ব্যবসায়ীদের মাঝে। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি দোকান ও বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। চায়ের দোকান ও হোটেল থেকে শুরু করে বাজারের অলিগলিতে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। প্রতীক পাওয়ার পর পোস্টারে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ মোড় সহ পুরো বাজার।

গোবিন্দাসী বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা যায়, বণিক সমিতির নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সময় ঘনিয়ে আসায় প্রার্থীরা ভোটারদের নিকট ভোট প্রার্থনা ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ গ্রহণ করছেন। নির্বাচনে মোট ৯ টি পদের জন্য লড়াই করছেন ১৮ জন প্রার্থী। মোট ভোটার রয়েছেন ১ হাজার ৪৭০ জন।

বাজার বনিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন বলেন, আগামী ২৩ ডিসেম্বর গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য প্রায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, কোষাধক্ষ্য পদে ২ জন ও সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ১ হাজার ৪৭০ জন ভোটার প্রত্যেকে ৯ টি পদে ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রতীক পেয়ে প্রচারে ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থীরা। পুরোদমে নির্বাচনী হাওয়া বইছে ব্যবসায়ীদের মাঝে। চা স্টল, হোটেল থেকে শুরু করে বাজারের অলিগলিতে এখন চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। পোস্টারে ছেয়ে গেছে হোটেল, অলিগলি ও রেস্তোরাঁসহ পুরো বাজার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page