শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ
/ ৭২ Time View
Update : শনিবার, ২২ জুন, ২০১৯, ৯:৪৭ পূর্বাহ্ন

 

আজ শনিবার(২২ জুন) অনুষ্ঠিত হবে শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন
এ ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আওতায় শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এ ক্যাম্পইন চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১৫ থেকে ১৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সূত্র জানায়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশে এক লাখ ২০ হাজার স্থায়ী টিকাদান কেন্দ্রসহ ২০ হাজার অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রত্যেকটি কেন্দ্রে ২ জন করে স্বাস্থ্যকর্মী টিকা খাওয়ানোর দায়িত্ব পালন করবে।
এ ছাড়া বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ব্রীজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটসহ ভ্রাম্যমান স্থানে ক্যাম্পেইন কর্মসূচি সফল করতে ৩ জন করে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ক্যাম্পেইন মনিটরিং করতে প্রত্যেকটি উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা থাকবে। দূর্গম এলাকায় পরবর্তী ৪দিন বিশেষ ব্যবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page