টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযানে ১৫০ লিটার চোলাই মদ’সহ ২ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযানে ১৫০ লিটার চোলাই মদ’সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৮ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আভিযানিক দল টাঙ্গাইল শহরের কান্দাপাড়া বেবী স্ট্যান্ড রোড হইতে দক্ষিন কলেজপাড়াগামী পাকা রাস্তার উপর সুমাইয়া স্টোরে অভিযান চালায়। এসময় দক্ষিন কলেজপাড়ার শিবু রবিদাসের ছেলে নিমাই রবি দাস (৩৫) ও পৌর এলাকার পার দিঘুলিয়া গ্রামের মোঃ অসীম উদ্দিনের ছেলে আঃ ছাত্তার (৩৭) কে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ সহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধের টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় একটি মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


