মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
দলীয় মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন ঠান্ডু!
/ ৮৬ Time View
Update : শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮, ১২:৫৫ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। গত বৃহস্পতিবার দলীয় প্রধান শেখ হাসিনার সাথে সাক্ষাত করে পদত্যাগ পত্রের একটি অনুলিপি জমা দেন ও মনোনয়ন প্রার্থনা করেন ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু । তার একান্ত অনুসারি ভূঞাপুর উপজেলা যুব লীগের আহবায়ক সরকার বাদল প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও উপজেলা চেয়ারম্যানের জন্য বরাদ্দকৃত গাড়িটিও জমা দিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন চালক মো: লিটন মিঞা ।

ভূঞাপুর উপজেলা যুব লীগের আহবায়ক সরকার বাদল আরও জানান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। তিনি এ আসনে মনোনয়ন পাবেন এটাই সকলেরই ধারনা। বেশ কয়েকদিন ধরেই এলাকায় ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির মনোনয়ন পেয়েছেন এমন প্রচার হতে থাকে। হতাশ হন মনোনয়ন প্রত্যাশী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ও তার অনুসারীরা। আর এ হতাশা থেকেই দলীয় মনোনয়নের প্রত্যাশায় তিনি পদত্যাগ করেছেন।

ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিক তালুকদার জানান, ইউনুছ ইসলাম ঠান্ডু মনোনয়ন নাপেয়ে তানভীর হাসান ছোট মনিরের মনোনয়ন প্রাপ্তির খবরে ঝাওয়াইল ইউনিয়নের ধরিশয়া গ্রামের সাইফুল, জাহাঙ্গীর, মহির নামের তিন ব্যক্তি বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছেন। সাধারন নেতা-কর্মীরা এমন হতাশার কারনেই তিনি পদত্যাগ করেছেন।

পদত্যাগের বিষয়ে ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, পদত্যাগের বিষয়ে আমি নিশ্চিত না। কাগজপত্র হাতে পেলে নিশ্চিত হতে পারবো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page