শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
দেলদুয়ারে র‌্যাবের অভিযানে চোলাই মদ ও হেরোইনসহ ৪ জন গ্রেফতার
/ ২১ Time View
Update : শনিবার, ১২ জুন, ২০২১, ৮:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর এলাকার দক্ষিণ কলেজ পাড়া ও দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামে পৃথক দু’টি অভিযান চালিয়ে চোলাই মদ ও হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্র‌্যাব-১২।

শনিবার (১২ জুন) টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে টাঙ্গাইল পৌর এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন, মৃত অন্তু রবি দাস-এর ছেলে উজ্জল রবি দাস (৩৩), পবিত্র রবি দাস-এর স্ত্রী ফোলশ্বরী রবি দাস (৩৬), মৃত দুলাল রবি দাস-এর স্ত্রী বীনা রবি দাস (৪২) ও দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের মৃত ফটিক খানের ছেলে মো: পাঠান খানকে (৫৩) হেরোইনসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা হেরোইন ও দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার সদর এবং দেলদুয়ার থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করতো। আসামিরা টাঙ্গাইল জেলার সদর এবং দেলদুয়ার থানা আশেপাশের এলাকায় বিভিন্ন মাদকসেবীদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন ও দেশীয় চোলাই মদ সরবরাহ করে।র‌্যব বলছে, গ্রেফতারকৃতর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর এবং দেলদুয়ার থানায় দুইটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page