শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
পদ্মা সেতুর ওপর দিয়ে উদ্বোধনী ট্রেন চালাতে চান ভূঞাপুরের সালমা
/ ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯, ৪:২৬ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক: পদ্মা সেতুর ওপর দিয়ে উদ্বোধনী ট্রেন চালাতে চান বাংলাদেশের প্রথম নারী ট্রেনচালক ভূঞাপুরের অর্জুনা গ্রামের সালমা।


তার স্বপ্ন বাংলাদেশের প্রথম নারী ট্রেনচালক হিসেবে পদ্মা সেতুর ওপর দিয়ে উদ্বোধনী ট্রেন চালাবেন তিনি। তার বিশ্বাস একজন নারী প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন এবং সেতুতে ট্রেন উদ্বোধনও তিনিই করবেন, সেহেতু ছালমার প্রত্যাশা উদ্বোধনী ট্রেনটি তিনিই চালাবেন। এজন্য ছালমা নিজেও প্রস্তুত রয়েছেন।
টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের ছালমা। তিন ভাই দুই বোনের মধ্যে ছালমা চতুর্থ। তার বাবা বেলায়েত হোসেন, মা ছাহেরা বেগম গৃহিণী।
শৈশবে ছালমা নিজ গ্রাম অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি এবং অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। টাঙ্গাইল সরকারি কুমুদিনী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা কবি নজরুল কলেজ থেকে অনার্স, মাস্টার্স ও এমএড করেন।২০০৪ সালে বাংলাদেশ রেলওয়ের সহকারী ট্রেন চালক হিসেবে যোগদান করেন। স্কুল জীবন থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার নয় ব্যতিক্রম কিছু করার স্বপ্ন দেখতেন ছালমা। সেই ব্যতিক্রম স্বপ্নই তাকে আজ বাংলাদেশের প্রথম নারী ট্রেনচালক হিসেবে স্বীকৃতি এনে দেয়।ছালমা নতুন স্বপ্নে বিভোর এখন। তাই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেন চালানোর জন্য অধীর আগ্রহে সেই শুভ দিনটির অপেক্ষায় ছালমা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page