শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে পাতা কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী
/ ২৯ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০, ১০:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার ( ৯ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশে পাতা কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই স্কুলছাত্রী।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আজ সোমবার অভিযুক্ত রফিজ উদ্দিনকে (৪৫) একমাত্র আসামি করে ঘাটাইল থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রোববার দুপুরে নির্যাতনের শিকার স্কুলছাত্রী বাড়ির পাশের কুদ্দুছ মণ্ডলের আকাশমনি কাঠ বাগানে শুকনো পাতা কুড়াতে যায়। ওই সময় একই গ্রামের রফিজ উদ্দিন ওরফে অপু তাকে একা পেয়ে গামছা দিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায় রফিজ। রাতে ধর্ষণের ঘটনাটি ওই ছাত্রী তার বাবা-মাকে জানালে তারা বিষয়টি তাৎক্ষণিক মোবাইল ফোনে ইউপি সদস্য কুদরত আলীকে অবগত করেন। পরে রাতেই কুদরত আলী বিষয়টি চেয়ারম্যান এমদাদুল হক সরকারকে জানান। পরে চেয়ারম্যান দু’জন গ্রাম পুলিশকে অভিযুক্ত রফিজকে ধরতে পাঠান। ইউপি সদস্য কুদরত আলী বলেন, রাতে আমি আমার ঘাটাইল বাসায় ছিলাম। অটল ও কৃষ্ণ নামের দুজন গ্রাম পুলিশ আমাকে ফোন করে জানায়, রফিজকে ধরে আটকে রাখা হয়েছে। কিছুক্ষণ পর আবার তারা ফোন করে বলে, রফিজ তাদের হাত থেকে ছুটে বনের দিকে পালিয়ে গেছে।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.ছাইফুল ইসলাম বলেন,  নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক রফিজকে আটকের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page