শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
পুত্রবধূর সঙ্গে অবৈধ মেলামেশা দেখে ফেলায় ছেলেকে হত্যা
/ ২৯ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০, ৩:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে নিজের পুত্রবধূ ছাফুরার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ৫২ বছর বয়সী আবু জাফর স্বপন। আর সেই পুত্রবধূকে স্ত্রী হিসেবে পেতে নিজের ২৫ বছর বয়সী ছেলে হাবিবুল্লাহকে হত্যা করিয়েছেন তিনি। নিহতের স্ত্রী ছাফুরাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে। পরে গেল সোমবার আদালতে তাকে হাজির করা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শ্বশুরের সঙ্গে তার অবৈধ মেলামেশা দেখে ফেলায় স্বামী হাবিবুল্লাহকে হত্যা করা হয় বলে জানান ছাফুরা । এমন লোমহর্ষক ঘটনাটি ঘটেছে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের মূলবাড়ি গ্রামে।

জানা যায়, উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের মূলবাড়ি গ্রামের আবু জাফর স্বপনের ছেলে হাবিবুল্লাহ (২৫) পেশায় একজন শিক্ষিত ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। হাবিবুল্লাহ আট মাস আগে কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে ছবুরাকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুর আবু জাফরের সঙ্গে পুত্রবধূ ছবুরার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পিতা আবু জাফর নানা কৌশলে নব বিবাহিত ছেলে হাবিবুল্লাকে রাতে বাড়ির পাশের বাজারে দোকানে রাত্রিযাপনের জন্য পাঠিয়ে দিত। বিষয়টি হাবিবুল্লাহর সন্দেহ হয়। এ অবস্থায় একদিন পিতার সঙ্গে স্ত্রীর মেলামেশার দৃশ্য দেখে ফেলেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনমালিন্য হয়। এরপরও শ্বশুর ও পুত্রবধূর অনৈতিক সম্পর্ক চলতেই থাকে। এ নিয়ে নিরব দুঃখ কষ্ট নিয়ে জীবন কাটায় হাবিবুল্লাহ। পুত্রবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক ধরে রাখতে বাবা আবু জাফর নিজ পুত্র হাবিবুল্লাহকেই দুনিয়া থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করে। সে অনুযায়ী গেল ২৬শে ডিসেম্বর রাতে ভাড়াটে খুনিদের কাছে হাবিবুল্লাহকে তুলে দেয়। কিন্তু তাদের পরিচয় বলতে পারেনি ছবুরা। সে রাত থেকেই নিখোঁজ হয় হাবিবুল্লাহ। নিখোঁজের চারদিন পর গেল ৩০ ডিসেম্বর বিকেলে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামের আব্দুল লতিফের বাড়ির পাশে বাশঝাঁড়ে শরীরে জখম ও এক চোখ উপড়ে ফেলা অবস্থায় হাবিবুল্লাহর লাশ পাওয়া যায়। পরে নিহতের বাবা আবু জাফর অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ নিহতের স্ত্রী ছাফুরাকে আটক করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে। পরে সোমবার আদালতে তাকে হাজির করা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শ্বশুরের সঙ্গে তার অবৈধ মেলামেশা দেখে ফেলায় স্বামী হাবিবুল্লাহকে হত্যা করা হয় বলে জানান ছফুরা। পরে পুলিশ ছফুরার দেয়া তথ্যমতে গেল ৬ জানুয়ারি হাবিবুল্লাহর বাবা আবু জাফর স্বপনকে গ্রেপ্তার করেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম জানান, শ্বশুর ও পুত্রবধূর অনৈতিক সম্পর্কের সূত্র ধরেই হাবিবুল্লাহ খুনের ঘটনা ঘটেছে। হাবিবুল্লাহর স্ত্রী ছবুরা এ ব্যাপারে আদালতে জবানবন্দি দিয়েছেন। শ্বশুর আবু জাফরকে আটক করা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে হত্যার সঙ্গে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page