ভূঞাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অনূর্ধ্ব-১৭)এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(১৭ মে)বিকেলবেলা ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভূঞাপুর উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর – গোপালপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ছোট মনির। এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম,পৌর মোঃ মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, মোছাঃ আলিফনুর, সহকারী কমিশনার ভূমি শেখ মোঃ আলাউল ইসলাম প্রমূখ।এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


