শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর প্রেসক্লাবের নতুন কমিটি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা
/ ৪৩ Time View
Update : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ১০:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেসক্লাবের নতুন কমিটি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূঞাপুর বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী’র প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক মো. বদিউজ্জামান খান প্রতি বছরই তার ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদেরকে সম্মানিত করে থাকেন। তারই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের আয়োজন।

সৈয়দ মাসুদুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরিন পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো. শাহআলম প্রামানিক, ভূঞাপুর থানা ( তদন্ত) কর্মকর্তা মো. এনামুল চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, আ’লীগ নেতা মো. মিনহাজ উদ্দিন, শিক্ষানুরাগী আলহাজ মো. খাইরুজ্জামান ভূইয়া, মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ওয়াড কমিশনার খ. জাহিদ হাসান, সাংস্কৃতিক কর্মী হাসান ছরোয়ার লাভলু প্রমুখ। বক্তারা সাংবাদিক বদিউজ্জামান খানের কাজের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে ২০০ জন কৃতি শিক্ষার্থী ও প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page