শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সালাম পিন্টুর মতবিনিময়
/ ২০৬ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১:০৫ অপরাহ্ন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-০২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক।সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ দলীয় নেতৃবৃন্দ
মতবিনিময়কালে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। সাংবাদিকরা জাতির বিবেক—তাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে গোপালপুর–ভূঞাপুর আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সভায় নির্বাচনকালীন পরিবেশ, গণমাধ্যমের ভূমিকা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় ভূঞাপুর প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page