শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন
/ ১০০ Time View
Update : শুক্রবার, ৩ জুন, ২০২২, ৭:৫০ পূর্বাহ্ন

মোঃ আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর : গণতন্ত্রের চর্চা ও যোগ্য নেতৃত্ব তৈরির প্রত্যয়ে টাঙ্গাইলের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ ভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।

ব্যানার,পোস্টার ও ফেস্টুনে নির্বাচনী কেন্দ্র ছেঁয়ে যায়। লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে এবং প্রার্থীদের মা-বাবা ভোটারদের কাছে ভোট চাইতে দেখা যায়।বৃহস্পতিবার (০২ জুন) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার ছিলেন ৫ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়া মাহি, প্রিজাইডিং অফিসার ছিলেন ২জন, পোলিং অফিসার ৪জন। ৭টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দিতা করেন। পদ সমুহ পুস্তক শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক, পানি সম্পদ, বৃক্ষরোপণ বাগান তৈরি, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রার্থী মনিটরিংয়ের দায়িত্ব পালন করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন, পঞ্চম শ্রেণির হামিদুল কবির (আল হাদী),নুসরাত জাহান ঐশি, আরিফা তাহমিদ, মো. আব্দুল্লাহ আল মাহমুদ হৃদয়,চতুর্থ শ্রেণির নুসরাত জাহান নুন,নীরব শিকদার, জোনায়েত হোসেন, ইফতি হাসান ইচ্ছে, তৃতীয় শ্রেণির ওয়ানিয়া বিনতে হাসান, নীরব,নাসমান সাইফি মুগ্ধ, সামিহা ইসলাম ও হুমায়রা করিব।নির্বাচনে তৃতীয় শ্রেণিতে ৫ জন, চতুর্থ শ্রেণিতে ৪ জন ও পঞ্চম শ্রেণিতে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page