শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর যমুনা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন
/ ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯, ৩:৫৭ অপরাহ্ন


লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অব্যাহতভাবে ভাঙনে গ্রামবাসীদের রক্ষার জন্য বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক। বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি. কষ্টাপাড়া ও ভালকুটিয়া, বলরামপুর, তারাই, চর তারাই ও গারাবাড়িসহ বিভিন্ন গ্রাম ভাঙনের হাত থেকে রক্ষায় প্রশাসনকে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান উপস্থিত বক্তরা।

মানববন্ধনে উপস্থিত বক্তরা

সুজন এর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, পৌরসভার প্যানেল মেয়র আব্দুছ সাত্তার, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু, নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, সুজনের সহসভাপতি শাহআলম প্রামানিক, সাধারন সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সুজনের সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ রিপন, পৌর সুজনের সম্পাদক আব্দুল করিম, পৌরসভার কাউন্সিলর জাহিদ আকন্দ, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, স্থানীয় প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম, সম্পাদক রেজওয়ানুল ইসলাম, অনলাইন সংগঠন আলোকিত ইবরাহীম খাঁর ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page