শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা
/ ২১ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:  টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবারের প্লেট পরিষ্কার ও ফ্রিজে পুরোনো বাসি খাবার সংরক্ষণের দায়ে দুটি খাবার হোটেলের সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, পৌরসভার নির্দেশনা অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিং করায় এক ট্রাকচালককে সড়ক পরিবহন আইন অনুযায়ী ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, “খাবারের হোটেলগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ঝুঁকিপূর্ণ পার্কিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page