ভূঞাপুরে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরে রবি/ ২০২০-২০২১ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পৌরসভা ব্লকের পশ্চিম ভূঞাপুরে ব্রি ধান-৮৭ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।এসময় আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্পসারণ অফিসার মোছাঃ আশরাফুননেছা, কৃষি সম্পসারণ অফিসার (উদ্ভিদ) নাজমুল হোসেন মামুন, উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সোবহান আলী সহ পৌরসভা ব্লকের কৃষক কৃষাণীরা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


