মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে জমে উঠেছে ফুটপাতের দোকান
/ ৬৭ Time View
Update : মঙ্গলবার, ৫ জুন, ২০১৮, ২:৩৪ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক ঃ রমজানের ১৯ দিন যেতে না যেতেই জমে উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুরের ফুটপাতের দোকানগুলো। দোকানগুলোর সামনে গ্রাম পল্লী থেকে আশা ক্রেতাদের ভীর। ক্রেতাদের সম্মান প্রদর্শন করে আপু, খালা ,চাচী বলে দোকানে সাজিয়ে রাখা কাপড় দেখাচ্ছেন তারা। আর ক্রেতারা কিনে নিচ্ছেন তাদের পছন্দের কাপড়।
সরোজমিনে দেখা যায়, ফুটপাতের দোকানে দল বেধে ক্রয় করতে আসা মানুুষের উপচে পড়া ভীড়। রাস্তার পাশে দোকান গুলোতে ঈদের কেনা কাটায় ব্যস্ত হয়ে পড়ছে মানুষ। ছোট, বড়, ধনী, গরিব বিভিন্œ শ্রেণীর মানুষের ভীর দেখা গেছে ফুটপাতের দোকান গুলোতে। দোকানের সামনে ঝুলিয়ে রাখা কাপড়গুলাও শোভা পাচ্ছে বাগানে ফুল ধরার মতো । মাসের শেষে বেতন পেয়ে কিংবা ধানের আবাদ শেষ করা মানুষের পড়ে গেছে ্ঈদ আনন্দে কাপড় কেনার কাটার ধুম। রাস্তার পাশে সাজিয়ে রাখা কাপড়ের দোকানে ক্রেতাদের কেনা কাটায় রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে। গাড়ী, ভ্যান, রিকশা চলাচলেও বিগ্ন ঘটেছে সাধারণ মানুুষের। শাড়ি, গজ কাপড়, সেলোয়ার, ওড়না বিভিন্ন ধরনের কাপড় কেনা কাটা করছে। ক্রেতাদের মধ্যে অধিকাংশই মহিলা ক্রেতার ভীর লক্ষ করা গেছে। আলাপ চারিতায় দোকানদার ভান্ডারি শাহাদাত জানান, মাকেটে জিনিস পত্রের দাম বেশি নেয় কারণ তাদের পজিশন সিকিউরিটি, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল বিভিন্ন কারণে দাম বেশি তাই ধনী গরিব প্রায় মানুষই এখন ফুটপাতের দোকানে কেনা কাটা করে । নাম প্রকাশে অন ইচ্ছুক এক মহিলা ক্রেতা জানান, একই জিনিস ফুটপাতে যেটা ৪৫ টাকা গজ মার্কেটে সেটা ৫৫ টাকা থেকে ৬০ টাকা গজ নেয়। আর তাছাড়া ফুটপাতের যত সহজে ক্রয় করা যায় মার্র্কেটে ততটা সহজে কেনা কাটা করা যায় না।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page