শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ‘ঢাবিয়ান’ সংগঠনের আত্মপ্রকাশ
/ ১৫৪ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

আব্দুর রহীম মিঞা: টাঙ্গাইলের ভূঞাপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘ভূঞাপুরে ঢাবিয়ান’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার ভূঞাপুরের শহীদ জিয়া কলেজ মিলনায়তনে এ আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ জিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সভাপতিত্বে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।অনুষ্ঠানে বক্তারা জানান, ‘স্বপ্ন দেখি’—এই স্লোগানকে সামনে রেখে ‘ভূঞাপুরে ঢাবিয়ান’ সংগঠনটি শিক্ষার্থীদের ঐক্য, মেধা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে কাজ করবে। সংগঠনটির মাধ্যমে শিক্ষা, মানবিক কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশসহ মোট ১৫ দফা লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।বক্তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভূঞাপুরের শিক্ষার্থীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে ‘ভূঞাপুরে ঢাবিয়ান’ ভবিষ্যতে এলাকার শিক্ষা উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভূঞাপুরের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page