শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে তৃতীয় শ্রেণি কর্মচারীদের ৫ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
/ ৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ৪:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে “বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ এর ৫ দফা দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ভূঞাপুর উপজেলা শাথা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ভূঞাপুর উপজেলা শাখার আহŸায়ক মোঃ মিনহাজ উদ্দিন, যুগ্ম আহŸায়ক হালিমুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবুসহ উপজেলা বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান এর কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্ল্যেখিত দাবী গুলো হলোঃ ৩য় শ্রেণি কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রূতব্যবস্থা নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকরী বিধি- ২০১২ দ্রূত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভনিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রূত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page