নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে “দৈনিক টাঙ্গাইল প্রতিদিন” পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ৯ মার্চ) বিকেলে ভূঞাপুর কুটুম বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন এবং ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মোস্তাক হোসেন, ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলু , উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরহাদুল ইসলাম শাপলা,ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল টেলিভিশন ফোরামের সভাপতি- মামুনুর রহমান মামুন,ভূঞাপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি মো: মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম, মহিলা দলের সভাপতি মোছাঃ সেলিনা আক্তারসহ স্থানীয় টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব।ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনায়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো: শহিদুল ইসলাম।
ইফতার মাহফিল শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়।


