মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
/ ২২২ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

নিজস্ব প্ টাঙ্গাইলের ভূঞাপুরে হালিমা বেগম (৪৫) নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাগবাড়ি গ্রামে পরিত্যক্ত একটি বাড়ির গাছ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত হালিমা উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত জোয়াদ আলীর মেয়ে ও ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে হালিমা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে স্থানীয় লোকজন পরিত্যক্ত বাড়ির পাশে একটি গাছে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page