আব্দুর রহীম মিঞা (ভূঞাপুর):- টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন, (হাতপাখা-প্রতিক)কে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(২৬জানুয়ারি) ভূঞাপুর উপজেলা পরিষদের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃরাজিব হোসেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়,নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদের নিকটবর্তী এলাকায় দলীয় নির্বাচনী অফিস স্থাপন করা হয়।সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে এধরনের কার্যালয় গ্রহণযোগ্য না হওয়ায় তানির্বাচনী আচরণবিধির স্পষ্ট অমান্য বলে বিবেচিত হয়।এঘটনায় বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি মালা, ২০০৮-এর ১২ ও ১৫ধারা লঙ্ঘনের অভিযোগে দণ্ডবিধি ১৮৬০এর১৮৮ধারাঅনুযায়ী সংশ্লিষ্ট পক্ষকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন,
“জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়,নির্বাচন চলাকালীন সময়ে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান অব্যাহত থাকবে


