মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে ফলদা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন
/ ১৪২ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১২ অপরাহ্ন

মো: আব্দুর রহীম মিঞা
টাঙ্গাইলের ভূঞাপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নির্বাচন সুষ্ঠু করতে ফলদা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।এ সময় তারা বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের অবস্থা ও আশপাশের পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহবুব হাসান বলেন, “ভোটাররা যেন নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় ভোটারদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page