শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
/ ৭১ Time View
Update : শনিবার, ১৭ মার্চ, ২০১৮, ১২:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৯ টারদিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সস্থ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার বাসস্ট্যান্ড, বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।এতে অংশ গ্রহন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাংকৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল পৌনে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) শরীফ আহম্মেদ,থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম মিঞা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মজিদ মিঞা,আওয়ামীলীগ নেতা মিনহাজ উদ্দিন, পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হযরত আলী প্রমূখ। আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠ,চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহনকারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবকঅর্পণ,আলোচনা,দোয়ামাহফিল ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page