ভূঞাপুরে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যার্তদের মাঝে স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনির রান্না করা খাবার বিতরণ করেন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বন্যা দুর্গত উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌর সভার অসহায় বানবাসীদের মাঝে এ রান্না করা খাবার বিতরণ করা হয়।এমপি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা কর্মসুচী থেকে প্রতিদিন এ খাবার বিতরণ অব্যাহত থাকবে। খাবার বিতরণ কালে অন্যান্যর মধ্যে উপস্থিত উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছঃ নাসরীন পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ। পরে এমপি ছোট মনির জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


