ভূঞাপুরে বিনামূল্যে ২ হাজার ৭০০ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্তির (নির্বাচিত) পাট চাষিদের প্রশিক্ষণ ও বিনা মূল্যে পাটবীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুনের সভাপতিত্বে এবং উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা (ভূঞাপুর) কামরুজ্জামান খানের সঞ্চালনায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মো. মিজান উদ্দিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম সিদ্দিকী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইসরাত জাহান সিলু। এসময় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিনামূল্যে ২ হাজার ৭০০ চাষীর মাঝে পাটবীজ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


