মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ আগুনে পুড়িয়ে ধ্বংস
/ ১৬০ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভূঞাপুর নৌ পুলিশের একটি দল। সোমবার (১৯ জানুয়ারি) যমুনা নদীর যমুনা সেতু সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।জব্দকৃত এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ভূঞাপুর নৌ পুলিশের ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যমুনা নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
নৌ পুলিশের এই অভিযানে নদী তীরবর্তী এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page