শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে শিক্ষক বহিস্কারের প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন
/ ৫৮ Time View
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ে এক প্রবীণ শিক্ষককে বহিস্কারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে এ মানববন্ধন করে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সূত্রে জানা যায়, মো. লিয়াকত হোসেন তালুকদার দীর্ঘদিন ২৭ বছর যাবৎ এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছেন। সম্প্রতি প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার পর বিদ্যালয় পরিচালনায় নানা বিষয়ে মতবিরোধ দেখা দেয়। এর জের ধরে গত ১৩ মে ২০২৩ তারিখ বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক সভায় বিদ্যালয় পরিপন্থী, শৃঙ্খলা ভঙ্গ, বিদ্যালয়ের ভাবমুর্তি ক্ষুন্নের অভিযোগ এনে সতর্ককরণ চিঠি দেয়া হয়। এ দিকে সতর্ককরণ চিঠির সাথে সভার সিদ্ধান্তের রেজুলেশনের কপি না দেয়াতে সে চিঠি প্রত্যাহারের অনুরোধ করে চিঠি দেন সহকারি শিক্ষক লিয়াকত হোসেন।
অন্যদিকে স্মারকবিহীন, রেজুলেশন বিহীন এবং আতœপক্ষের সমর্থনের কোন সুযোগ না দেয়ায় প্রধান শিক্ষক বরাবর লিগ্যাল নোটিশ উইথ এডি প্রেরণ করেছে লিয়াকত হোসেন। ৩০জুলাই-২০২৩ তারিখে সহকারি প্রধান শিক্ষকের পদ হতে সাময়িক বরখাস্ত ও ১৭ সেপ্টেম্বর ২৩ তারিখে স্থায়ী বখাস্তের জন্য সুপারিশ পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে।
এতে ফুঁসে উঠে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন করে তারা। এতে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শরীফুল্লাহ, অভিভাবক জুয়েল খান, জাবেদ আলী, শরীফ হোসেন, শিক্ষার্থী জুই আক্তার, বিপ্লব খান প্রমুখ। পরে অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে এসে এর সুষ্ঠ সমাধানের আশ্বাসে মানবন্ধন থেকে সরে যায় শিক্ষার্থী ও এলাকাবাসী।
প্রধান শিক্ষক, মোহাম্মদ লুৎফর রহমানের কাছে এসব সিদ্ধান্তে কাগজপত্র দেখতে চাইলে তিনি জানান, বিদ্যালয়ের রেজুলেশন, নোটিশ খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র আমার বাড়ীতে রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page