মোঃ আব্দুর রহীম মিঞা:-
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গে কঠোর সিদ্ধান্ত উপজেলা বিএনপির।
উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতি ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের প্রেক্ষিতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গাবসারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।।নির্দেশনা অমান্যের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় পর্যায়ে সৃষ্ট পরিস্থিতি এবং বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে সুসংহত রাখতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এতে আরও বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
উপজেলা বিএনপি জানায়, তদন্ত প্রতিবেদনে যদি কারও বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলে দলের ভাবমূর্তী আরো শক্তিশালী হবে বলে ।


