শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে শ্রেষ্ঠ রোভার অ্যাওয়ার্ড পেলেন সজীব
/ ৭০ Time View
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৪:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেষ্ঠ রোভারের অ্যাওয়ার্ড পেলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ আশরাফিয়া সিদ্দিকী সজীব।

তিনি হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট। আজ রবিবার উপজেলা অডিটরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অম্বেষন পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ডের তুলে দেন টাঙ্গাইল ২ আসনের এম পি জনাব ছোট মনির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক,লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বেলাল হোসেন।এছাড়াও বিভিন্ন বিশ্বিবদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার গ্রহণের অনুভূতি নিয়ে সজীব বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। দূর থেকে দেখছিলাম পুরস্কারটি কখন আমার হাতে তুলে দেওয়া হবে। আসলে এরকম একটা মুহূর্তের জন্য বছরের পর বছর অপেক্ষা করে আসছি। এই সম্মাননা আমার জীবনে ঘটে যাওয়া মধুর সময়ের মধ্যে অন্যতম।’ ইব্রাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক রোভার স্কাউট লিডার জনাব রহিমা খাতুন বলেন, সৈয়দ আশরাফিয়া সিদ্দিকী সজীব অত্যন্ত পরিশ্রমী এবং উদ্যমী একজন রোভার। আমরা অত্যন্ত কাছ থেকে তার পরিশ্রম দেখেছি। তার এই অর্জনে আমরা গর্বিত। তার এই অর্জন ভূঞাপুর উপজেলার রোভারদের আরও অনুপ্রাণিত করবে এবং আমরা আশা করছি তার মাধ্যমে যে অর্জন শুরু হয়েছে তার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’আমি সর্বদা তার মঙ্গল কামনা করি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page