ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে সন্দেহজনক অবস্থায় একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক করা হয়েছে।
আটক করা ওষুধগুলো বর্তমানে ভূঞাপুর থানায় জব্দ রয়েছে।বুধবার (২৬ আগস্ট) রাতে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টি-রোড এলাকায় সন্দেহজনক অবস্থায় ট্রাকটি আটক করে ভূঞাপুর থানা পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে,ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাতের আধারে ট্রাকভর্তি ওষুধ গোবিন্দাসী টি-রোড এলাকায় আসলে সন্দেহজনক অবস্থায় ট্রাকটি আটক করে এলাকাবাসী । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ট্রাকসহ ঔষধগুলো আটক করে ভূঞাপুর থানা পুলিশ হেফাজতে রাখা হয়।এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানান, জব্দ করা ওষুধগুলো যাচাই-বাছাই ও বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


