নিজস্ব প্রতিবেদক: জেলা জমিঈতের ২৯ নভেম্বর ২০২৫ সমাবেশকে ঘিরে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর এলাকার শিয়ালকোল হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৪ নভেম্বর)বিকেলে সুব্বানে আহলে হাদিস ভূঞাপুর ও ঘাটাইল শাখা এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।লোকেরপাড়া ও এস ফাজিল মাদরাসার (অব:) অধ্যক্ষ মাওলানা মো: বখতিয়ার খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,টাঙ্গাইল জেলা সৃষ্টি পরিবারের পরিচালক মো: শরিফুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা জমিঈতের সভাপতি মো: নাজমুজ্জ সাকিব, জেলা জমিঈতের সেক্রেটারি জেনারেল মাওলানা মো: লোকমান হোসেন।বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার মো: মাজহারুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন মাদরাসা মোহাম্মাদিয়া ও হাফিজিয়ার পরিচালক মাওলানা মো: ওবায়দুল্লাহ খান,বাংলা বাজার দাখিল মাদরাসার আরবি প্রভাশক মো: আ: আলিম,ঘাটাইল উপজেলা জমিঈতের সভাপতি মাওলা মো:আব্দুল বারি তালুকদার,ভূঞাপুর উপজেলা জমিঈতের সভাপতি মাওলানা মো: হারুন তালুকদার প্রমূখ।এছাড়া বিভিন্ন এলাকা থেকে গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় উপজেলা সুব্বান ও জমিঈতের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এদিকে প্রধান অতিথি লোকেরপাড়া মাওলানা আনিসুর রহমান(রাহি:) কতৃক প্রতিষ্ঠিত মাদরাসা মোহাম্মাদিয়া ও হাফিজিয়ার সাথে কওমি মাদরাসার শুভ উদ্ভোধন করেন।



