শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মধুপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
/ ১১৯ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।শনিবার(২০ জুন) সকাল সাড়ে নয় টায় টেলকি জলই গ্রামে এ দূর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ছাগল পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধার করতে প্রথমে গ্রাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পরও তিনি কোনো সাড়া না দিলে তাকে উদ্ধার করতে একে একে আরও তিনজন নিচে প্রবেশ করেন। কিন্তু তারাও আর বাইরে ফিরে আসতে পারেননি।খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন, জলই গ্রামের গ্রাব্রিয়েল নকরেক (৪৫), তার ছেলে রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) এবং নেইমার ম্রং (১০)।মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর হক জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page