শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মাদরাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক কারাগারে
/ ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ১০:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের হাটহাজারীতে একটি মাদরাসায় ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইয়াহহিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা এ আদেশ দেন।র আগে বুধবার বিকেলে রাঙ্গুনিয়ার সাফরভাটা এলাকা থেকে ইয়াহহিয়াকে গ্রেফতার করে পুলিশ। শিশুর মা পারভিন বাদী হয়ে হাটহাজারী থানায় তার বিরুদ্ধে মামলা করেন।মঙ্গলবার বিকেলে মায়ের পিছু পিছু যাওয়ার কারণে শিশু ইয়াসিনকে বেদম মারধর করেন ইয়াহইয়া। রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ ঘটনার একটি ভিডিও।৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মায়ের পিছু পিছু আসা ওই শিক্ষার্থীকে ঘাড় ধরে নিয়ে যাচ্ছেন শিক্ষক ইয়াহহিয়া। তারপর কক্ষে নেয়ার পর সরু বেত দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। শিশুটি বাঁচার আকুতি জানাতে থাকে। তারপরও ক্ষান্ত হননি শিক্ষক। অনবরত চলে তার পিটুনি। এ নির্মম নির্যাতনের প্রতিবাদে অনলাইনে সমালোচনা ওইদিন রাত দেড়টার দিকে মাদরাসা থেকে শিশু শিক্ষার্থীটিকে উদ্ধার করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন। আটক করা হয় নির্যাতনকারী শিক্ষক হাফেজ ইয়াহহিয়াকে। ওই সময় নির্যাতনের শিকার শিশুর পরিবারের অনীহার কারণে ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায়নি বলে জানান ইউএনও। প্রতিবাদের ঝড় ওঠে।এদিকে, ওই শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১৪ মার্চের মধ্যে এ বিষয়ে আদালতকে জানাতে বলা হয়েছে।বৃহস্পতিবার (১১ মার্চ) হাইকোর্টের বিচারপতি নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশদিয়েছেন।১৪ মার্চের মধ্যে এ বিষয়ে জানাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন হাইকোর্ট।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page