শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
করোনায় আক্রান্তের মৃতদেহ নিজ গ্রামে দাহ করতে বাঁধা শশুরবাড়িতে দাহ
/ ৩৭ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২০, ৫:২৪ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত হয়ে কর অঞ্চল-৩ এর উপ-কর কমিশনার শুধাংশ সাহা মৃত্যুবরণ করার পর তার মৃতদেহ তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে দাহ করতে বাঁধা দেয়ায় প্রশাসনের সহায়তায় তার শ^শুর বাড়িতে দাহ করা হয়েছে।

ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার নিজে উপস্থিত থেকে তার মরদেহ দাহ করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুধাংশ সাহার স্ত্রী মানসী দাশ বলেন, তার স্বামী করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার (৮জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসি গ্রামে। মৃত্যুর পর নিজ বাড়িতে শুধাংশের মৃতদেহ দাহ করার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় গ্রামের লোকজন বিরোধীতা করায় সেখানে দাহ করা সম্ভব হয়নি। পরে বাধ্য হয়ে আমার বাবার বাড়ি (শুধাংশের শ^শুর বাড়ি) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের পাড়াগ্রামে তার লাশ নিয়ে যায়। সেখানেও দাহ না করার জন্য গ্রামের লোকজন রাজি ছিল না। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তার মৃত মৃতদেহ পারিবারিক শ্মশানঘাটে তার দাহ করা হয়।

তিনি আরো বলেন, আমি ও আমাদের ৬ বছরের মেয়ে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বাসাতেই চিকিৎসা নিচ্ছি। করোনা আক্রান্ত হওয়ায় বাসা লকডাউন করা হয়েছে। বাসা থেকে বের হতে দিচ্ছে না। মৃত্যুকালে আমার স্বামীর কাছে যেতে পারি নাই। তার শেষকৃত্য দেখতে পারি নাই। মেয়েও তার বাবাকে শেষ দেখা দেখতে পেলো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের লোকজন নিয়ে আমি নিজে উপস্থিত থেকে গতকাল মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার পাড়াগ্রামে শুধাংশ সাহাকে শ^শুরবাড়ির পারিবারিক শ্মশানঘাটে শুধাংশ সাহার মরদেহ দাহ করি। তার স্ত্রী ও সন্তান করোনা আক্রান্ত থাকায় দাহ কার্যে পরিবারের কেউ উপস্থিত ছিল না।

তিনি উপজেলা প্রশাসনের ফেসবুক ওয়ালে আরো লিখেছেন, কিছুদিন আগেও যে ছেলেটাকে নিয়ে এলাকাবাসী গর্ব করত? যার পরিচয় দিতে সবাই আতœীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব, প্রতিবেশী গর্বোবোধ করত? পরক্ষনেই সেই আদরের ছেলেটি চক্ষুশূল হয়ে গেল??

কি তার অপরাধ?? তার অপরাধ একটাই সে বৈশ্বিক মহামারীর শিকার। সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে!!!

ধিক্কার জানাই এ সমাজব্যবস্থাকে। যে সমাজ চোর, বাটপার, লুটতরাজ ,মুনাফাখোর, ঘুষখোর ,নারী পাচারকারী ,মাদক পাচারকারী , টেন্ডারবাজ, ধর্ষক ,খুনী, দেশদ্রোহীতা কোন কিছুকেই এত ঘৃণার চোখে দেখে না ?? যতটা না ঘৃণ্য করোনা ভাইরাসে আক্রান্তকারী অথবা আক্রান্তকারীর পরিবার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page