শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ ২৬ নভেম্বর
/ ৪১ Time View
Update : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৯:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ২৬ নভেম্বর বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী টাউন হল মাঠ গণসমাবেশের জন্য বরাদ্দ পেয়েছে দলটি। মঙ্গলবার বিকেলে গণসমাবেশ করার লিখিত অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।তবে এতে জুড়ে দেওয়া হয়েছে ১০ শর্ত।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু জানান, ২৬ নভেম্বর গণসমাবেশে টাউন হল মাঠ ব্যবহারের জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দলের পক্ষ থেকে আবেদন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মো. জসিম উদ্দিন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে টাউন হল মাঠ ব্যবহারের লিখিত অনুমতি পেয়েছেন তারা। এরই মধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। ২৬ নভেম্বর কুমিল্লায় স্মরণকালের বৃহৎ সমাবেশ করতে এরই মধ্যে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।মাঠ ব্যবহারে জুড়ে দেওয়া ওই ১০টি শর্তের মধ্যে রয়েছে সমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে সকল প্রকার ব্যানার, ফেস্টুন ইত্যাদি ব্যবহার সীমিত করতে হবে। ব্যানার, ফেস্টুন, পতাকার স্ট্যান্ড হিসেবে কোনো লাঠি ব্যবহার করা যাবে না। সমাবেশটি ২৬ তারিখে বিকেল সাড়ে ৪টার মধ্যে শেষ করতে হবে। সমাবেশে মাইকের ব্যবহার সীমিত রাখতে হবে। উচ্চশব্দে মাইক ব্যবহার করা যাবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থী, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং রাষ্ট্রীয় নীতির পরিপন্থী, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, জাতীয় সংহতি ও রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না।এ ছাড়াও পার্শ্ববর্তী জেলা এবং কুমিল্লার বিভিন্ন উপজেলা হতে আগত লোকজনের যানবাহনসমূহ, যেমন-বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক, থ্রি হুইলার ইত্যাদি কোনোমতেই শহরে প্রবেশ করানো যাবে না। রাস্তা বন্ধ করে সমাবেশের কর্মসূচি পালন থেকে বিরত থাকতে হবে। মোটর শোভাযাত্রা ও মিছিল করা যাবে না বলে শর্ত জুড়ে দিয়েছে জেলা প্রশাসন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page