শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে ইউপি চেয়ারম্যান শাজাহানের উপর হামলাকারীদের বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
/ ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ৫:০২ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচার দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঘাটাইল ট্রাক মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলাকারীদের দ্রত আটক ও বিচার দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে হামলাকারীদের গ্রেফতার করতে বাধ্য করা হবে বলে হুশিয়ারি দেয়া হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এ হামলার ঘটনা ঘটানো হয়। মানববন্ধন, বিক্ষোভ মিছিল সমাবেশ ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পি, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, পৌর কমিশনার কবির হোসেন, দেউলাবাড়ী ইউনিয়ন ছাত্রলাগের সাবেক সভাপতি মো.হারুন অর রশীদ খান, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার।

উল্লেখ্য: আনেহলা ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আনেহলা ইউপি চেয়ারম্যান বাদি হয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) ঘাটাইল থানায় ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামী করে এই মামলা দায়ের করেন।মামলায় চান্দসী গ্রামের আবু সাইদ রুবেল, জহুরুল ইসলাম (জিএম) এবং রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামী করা হয়েছে। মামলা নং ২৩৩১

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page