শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে গুডনেইবারসের উদ্যোগে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
/ ৩৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২০, ১২:০৭ পূর্বাহ্ন


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। বিশেষ করে দেশের নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট। হোটেল, চায়ের দোকান, রেঁস্তোরাসহ অন্যান্য দোকান পাট বন্ধ, ঘর থেকে বের না হওয়া, হাতে কাজ না থাকায় কর্মজীবি মানুষ হয়ে পড়েছে কর্মহীন।

সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ এই করোনা সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। করোনা ভাইরাস মোকাবেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ঠিক এমন সময় মানবতার হাত বাড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ভাল প্রতিবেশী ভালবাস এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের শালিয়াজানি আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে গুডনেইবারস সিডিপি প্রাঙ্গণে গরীব অসহায় কর্মহীণ হয়ে পড়া ৫শত পরিবারের মাঝে ১ টি প্যাকেট খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। প্রতি প্যাকেটে তাদের জন্য রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য- চাউল,ডাউল, লবণ ও সাবান । গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহীন অফিসার অঞ্জন কুমার সরকার, দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান, পিআইও এনামুল হক, ইউপি মেম্বার হাজী চান মিয়া,প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার,মেডিক্যাল অফিসার সুমন কুমার,শিক্ষক সেলিম হোসেন, আইজি অফিসার মো.মাহমুদুল হাসানসহ সিডিপির ভলেন্টিয়ারা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page